সর্বশেষ খবরঃ

গোবিন্দগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২৫০টি পরিবারের মাঝে মুরগি বিতরণ

গোবিন্দগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২৫০টি পরিবারের মাঝে মুরগি বিতরণ
গোবিন্দগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২৫০টি পরিবারের মাঝে মুরগি বিতরণ

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা )জেলা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সমতলভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ প্রকল্পের আওতায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের উদ্যোগে বিনামুল্যে সোনালী লেয়ার জাতের মুরগি বিতরণ করা হয়েছে।

শনিবার ( ১৭ ফেব্রুয়ারি ) দুপুরে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সমতলভূমিতে বসবাস করা ২৫০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ২০টি করে মুরগি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকতা ডাঃ বেলাল হোসেন, উপজেলা ভ্যাটেনারি সার্জন ডাঃ তানভীক জাহান, কামদিয়া ইউপি চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু প্রমুখ।

গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ বিভাগ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান জনবান্ধন সরকারের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে সমতলভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় বিনামূল্যে ২০টি করে সোনালী লেয়ার জাতের মুরগী ও মুরগী পালনের ঘর প্রদান করা হয়।এতে তাদের জীবনমান উন্নয়নের পাশাপাশি নারীর ক্ষমতায়ণ ও সুশাসন নিশ্চিত করা সম্ভব হবে।

আরো খবর

মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১