সর্বশেষ খবরঃ

গোবিন্দগঞ্জে অটোচালক দুলা হত্যার মূলহোতা আটক

গোবিন্দগঞ্জে অটোচালক দুলা হত্যার মূলহোতা আটক
গোবিন্দগঞ্জে অটোচালক দুলা হত্যার মূলহোতা আটক

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে আলোচিত অটো রিক্সাচালক আইয়ুব আলী ওরফে দুলা মিয়া হত্যার প্রধান আসামি মোহাম্মদ বাবু হোসেন ওরফে বাবু লালকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

গাইবান্ধা সহকারী পুলিশ সুপার ( সি-সার্কেল ) উদয় কুমার সাহা, গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ গোবিন্দগঞ্জ থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় পুলিশ সুপার জানান, বাবু হোসেন ওরফে বাবুলাল দীর্ঘদিন যাবত অটো রিক্সার ছিনতাই এর উদ্দেশ্যে অটোচালক দুলামিয়ার গতিবিধির উপর নজর রাখছিলেন। ঘটনা রাতে উপজেলার সাপমারা ইউনিয়নের শ্রীপুর এলাকার সিনটাজুরি নামক স্থানে গত ১৪ এপ্রিল রাত সোয়া ১১টার দিকে গলায় ছুরি দিয়ে আঘাত করে।

এতে দুলা মিয়া ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। এ সময় ব্যাটারি চালিত অটো রিক্সাটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তা থেকে পাশের নিচু জমিতে পড়ে যায়। ফলে অটো রিক্সাটি রেখেই পালিয়ে যায় বাবু লাল। আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এসব তথ্য দিয়েছে বলে তিনি আরও জানান।

এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত আছে বলে প্রেস ব্রিফিংএ জানান।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী