সর্বশেষ খবরঃ

গোপালগঞ্জে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার :: গোপালগঞ্জের ইসলামপাড়ার বাসা থেকে সাজিদ হোসেন ( ১৮ ) নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাজিদ হোসেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সীতারামপুর গ্রামের সফিকুল আলমের ছেলে। সে সরকারি বঙ্গবন্ধু কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

সোমবার ( ৩ জুন ) রাতে গোপালগঞ্জ পৌর এলাকার ইসলামপাড়ার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বাসায় ওই কলেজছাত্র একা থাকতেন বলে জানায় পুলিশ।

অফিসার ইনচার্জ জানান, মা মারা যাওয়ার পর থেকে সাজিদ খালার কাছে থেকে বড় হয়। চাকরি সূত্রে খালা ও বাবা বাইরে থাকার কারণে সাজিদ একাই ওই বাড়িতে বসবাস করে লেখাপড়া করতেন। সন্ধ্যায় সে ফোন করে বন্ধুদের কাছে থেকে ক্ষমা চায়।

পরে রাতে বন্ধুরা সাজিদের ফোনে কল দিলে বন্ধ পেলে বাসায় গিয়ে জানালা দিয়ে ফ্যানের সাথে ঝুলতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা জানাতে না পারলেও এটি আত্মহত্যা না কি হত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে।

সাজিদের বন্ধু ইয়াছিন ও হুসাইন জানান, হঠাৎ করেই বন্ধুদের কাছে ফোন করে ক্ষমা চান সাজিদ। পরে রাতে ফোনে না পেয়ে বাসায় গিয়ে জানালা দিয়ে সাজিদকে ফ্যানের সাথে ঝুলতে দেখি। বিষয়টি এলাকাবাসীকে জানাই। তবে সাজিদ কি কারণে আত্মহত্যা করলো তা আমাদের বলেনি।

আরো খবর

সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন