সর্বশেষ খবরঃ

গোপালগঞ্জে এনজিও গ্রাহকদের ২কোটি টাকা নিয়ে উধাও মালিক

গোপালগঞ্জে এনজিও গ্রাহকদের ২ কোটি টাকা নিয়ে উধাও মালিক
গোপালগঞ্জে এনজিও গ্রাহকদের ২ কোটি টাকা নিয়ে উধাও মালিক

মোঃ শিহাব উদ্দিন( গোপালগঞ্জ) জেলা প্রতিনিধি :: গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামে এনজিওর নামে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ৮৫০ জন গ্রাহকের কাছ থেকে প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে প্রতারক চক্র।

এঘটনায় জড়িত এনজিও মালিক ইসমাইল, মির ও ফরহাদের গ্রেপ্তার এবং আত্মসাৎকৃত টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।সোমবার ( ১২ জানুয়ারি ) দুপুর ১২টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগীরা জানান,‘চিপ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সাধারণ দরিদ্র মানুষের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ করতো প্রতারকরা। ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে সঞ্চয় জমা নিতে থাকলেও এক পর্যায়ে হঠাৎ করেই প্রতিষ্ঠানটির মালিকরা আত্মগোপনে চলে যায়।

মানববন্ধনে বক্তারা বলেন,পরিবারের স্বচ্ছলতার আশায় আমরা ওই এনজিওতে সঞ্চয় জমা রাখি। কিন্তু আমাদের কষ্টার্জিত প্রায় ২ কোটি টাকা নিয়ে তারা পালিয়ে গেছে। আমরা চরম বিপাকে পড়েছি।

মানববন্ধনে গোপীনাথপুর গ্রামের সাফি বেগম,রেসমা বেগম, মিরাজ খান,শিল্পী বেগম, ইয়াসমিন খানসহ আরও অনেকে বক্তব্য রাখেন। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

আরো খবর

মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১