সর্বশেষ খবরঃ

গৃহবধূর গোসলের ভিডিও ধারণের সময় পুলিশ সদস্য আটক

গৃহবধূর গোসলের ভিডিও ধারণের সময় পুলিশ সদস্য আটক
গৃহবধূর গোসলের ভিডিও ধারণের সময় পুলিশ সদস্য আটক

আঃ খালেক মন্ডল :: গাইবান্ধায় গৃহবধূর গোসলের ভিডিও ধারণের সময় এক পুলিশ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে উদ্ধার করে নিয়ে যায় গাইবান্ধা সদর থানা পুলিশ।

শনিবার সন্ধ্যায় শহরের দক্ষিণ ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই পুলিশ সদস্যের নাম মোঃশাহ আলম। তিনি বর্তমানে গাইবান্ধা পুলিশ লাইন্সে কর্মরত আছেন। তার বাড়ি লালমনিরহাটের বানভাসা গ্রামে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে দক্ষিণ ধানগড়া এলাকায় ছাদ খোলা একটি বাথরুমে গোসল করছিলেন এক গৃহবধূ। এ সময় এক লোক ভিডিও করছিল। স্থানীয় একজন বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে এলাকার লোকজন তাকে আটক করে। ওই লোক নিজেকে পুলিশ সদস্য বলে পরিচয় দেন। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক গাইবান্ধা সদর থানার এক কর্মকর্তা বলেন,সিভিল পোশাকে ওই পুলিশ সদস্য এই ঘটনা ঘটায়। স্থানীয়রা আটক করে তাকে মারধর করেন। পরে নিজেকে পুলিশ বলে পরিচয় দিলে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে জনগণ। পরে থানায় ফোন দিলে সদর থানা পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে জানতে চাইলে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত ) সেরাজুল ইসলাম বলেন, ওই পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার