সর্বশেষ খবরঃ

গাজীপুরে ২টি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে আগুন

গাজীপুরে ২টি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে আগুন
গাজীপুরে ২টি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে আগুন

স্টাফ রিপোর্টার :: গাজীপুর মহানগরীর পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ও টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।এতে ভোটকেন্দ্রের আংশিক পুড়ে যায়।

শনিবার ( ৬ জানুয়ারি ) রাত ১টার দিকে পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেওয়া হয়। অপরদিকে,রাত ৩টার দিকে আগুন দেওয়া হয় টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান আলী বলেন, রাত ৩টার দিকে স্কুল থেকে নৈশপ্রহরী ফোন দিয়ে জানায়, স্কুলে আগুন লেগেছে। তাৎক্ষণিক ৯৯৯ নম্বরে ফোন দেই।

খবর পেয়ে গাজীপুর মর্ডান ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে স্কুলের ৯টি কক্ষ পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাসন থানার পরিদর্শক ( তদন্ত ) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অগ্নিকাণ্ডে পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের আংশিক এবং টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯টি কক্ষ পুড়ে গেছে।

তিনি আরও বলেন, গত সিটি কর্পোরেশন নির্বাচনের সময় টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ছিল। এবার এটি ভোটকেন্দ্র না।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, আগুন লাগার খবর পেয়ে রাত ১টা ২৪ মিনিটে পূর্ব চান্দনা বিদ্যালয়ে যাই।

ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।টিএনটি সরকারি বিদ্যালয়ে চান্দনা মর্ডান ফায়ার স্টেশনের ২টি ইউনিট কাজ করে। ধারণা করা হচ্ছে, স্কুলের জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি