সর্বশেষ খবরঃ

গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫০০জন

গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫০০জন
ছবি সংগৃহীত

গাজার একটি হাসপাতালে ইসরায়েলি বোমা হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এই হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। নিহতদের অধিকাংশই রোগী ও বিভিন্ন স্থান থেকে আসা শরণার্থী।বোমা হামলার ঘটনায় ফিলিস্তিনে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালটির নাম আল-আহলি আরব। স্থানীয় সময় মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ইসরায়েলি বিমান হাসপাতালটিতে হামলা চালায়। বোমা হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন অনেকে। হামলার ঘটনায় নিহত মানুষের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

বিবিসি জানিয়েছে,অ্যাংলিকান চার্চ পরিচালিত আল-আহলি আরব হাসপাতালের যে ছবি তারা পেয়েছে, সেখানে দেখা গেছে ভয়াবহ এক পরিস্থিতি। চিকিৎসাকর্মীরা এখনও লাশ খুঁজে বের করছেন।

পশ্চিম তীরে ফিলিস্তিন সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হাসপাতালে এই হামলার ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করেছেন। আর গাজায় হামাস কর্তৃপক্ষের একজন মুখপাত্র এ ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যায়িত করেছেন।

জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলের এই হামলার নিন্দা জানিয়েছে। সংস্থাটি বলেছে, ‘এটি ভয়াবহ অন্যায় এবং এই হামলার মাধ্যমে আবারও দেখিয়ে দেওয়া হলো- বেসামরিক নাগরিকদের প্রাণের কোনো দাম দেওয়া হচ্ছে না।

আন্তর্জাতিক মানবাধিকার ও দাতব্য সংস্থাগুলো হাসপাতালে বেসামরিক নাগরিকদের ওপর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানও এই হামলার নিন্দা জানিয়েছেন।

আরো খবর

টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান