সর্বশেষ খবরঃ

গাজার নিহত শিশুদের স্মরণে শ্যামনগরে র‍্যালি ও আলোচনা সভা

গাজার নিহত শিশুদের স্মরণে শ্যামনগরে র‍্যালি ও আলোচনা সভা
গাজার নিহত শিশুদের স্মরণে শ্যামনগরে র‍্যালি ও আলোচনা সভা

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: একশনএইড বাংলাদেশের উদ্যোগে গাজায় নিহত শিশুদের স্মরণে শ্যামনগরের রমজাননগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ‘গ্রীন কর্নার’ স্থাপন করা হয়েছে। সোমবার ( ১৫ ডিসেম্বর ) সকাল ১১টায় বাংলাদেশি শিশুদের পক্ষ থেকে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গাজার নিহত শিশুদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্মৃতির মূল বাংলার শিশুরা গাজার সন্তানদের স্মৃতিকে সম্মান করে নীরবতা পালন করে। পরে ইউনিয়ন পরিষদ চত্বরে গাজায় নিহত শিশুদের স্মরণে বৃক্ষরোপণ করা হয়, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি ও মানবিকতার বার্তা বহন করবে বলে বক্তারা উল্লেখ করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন একশনএইডের এলআরপি কো-অর্ডিনেটর মোঃ আব্দুল কাইয়ুম, চাইল্ড স্পন্সরশিপ অফিসার সমীরণ বিশ্বাস,প্রোগ্রাম অফিসার ফারুকুজ্জামান,রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আল মামুন,সাংবাদিক আবু জাফর সিদ্দিক,সাংবাদিক ওমর ফারুকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, যুদ্ধ ও সহিংসতার সবচেয়ে বড় শিকার হচ্ছে নারী ও শিশুরা। ফিলিস্তিনি নারী ও শিশুদের অবিলম্বে আটক কারাবন্দিত্ব বন্ধসহ তাদের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা জরুরি। একই সঙ্গে বিশ্বকে শিশুদের বসবাসযোগ্য ও নিরাপদ করে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা জানান,শিশুদের শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।

আরো খবর

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ