সর্বশেষ খবরঃ

গাইবান্ধায় স্ত্রীর লাশ ফেলে পালিয়ে যাওয়া সেই স্বামীর প্রাণ গেল ট্রেনে

গাইবান্ধায় স্ত্রীর লাশ ফেলে পালিয়ে যাওয়া সেই স্বামীর প্রাণ গেল ট্রেনে
প্রতিকী ছবি

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার সাদুল্লাপুরে শারমিন বেগম নামের স্ত্রীর লাশ বাঁধে ফেলে পালিয়েছিলেন স্বামী খোকন মিয়া ( ৩৫)। এ ঘটনার কয়েকদিন পর বোনারপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন স্বামী খোকন মিয়া।

খোকন মিয়ার মরদেহ বুধবার ( ২৯ নভেম্বর ) দুপুরে সাঘাটার বোনারপাড়া জিআরপি পুলিশ গাইবান্ধা মর্গে পাঠিয়েছে।এরআগে মঙ্গলবার সকাল ১১টার দিকে ওই স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত খোকন গাইবান্ধা সদর উপজেলার হাটলক্ষীপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের হিয়ালী গ্রামে নানার বাড়িতে বসবাস করে আসছিলেন।

গত বুধবার (১ নভেম্বর) তার স্ত্রী শারমিন বেগম ক্যান্সার রোগে মৃত্যু হলে অভাবের তাড়নায় লাশটি দাফন না করে সাদুল্লাপুরের কামারপাড়া ইউনিয়নের খামার বাগছী এলাকার একটি বাঁধের ওপর স্ত্রী লাশ ফেলে পালিয়ে যাওয়ার ঘটনায় চা ল্যের সৃষ্টি হয়েছিল।

সাঘাটার বোনারপাড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) সুমন পারভেজ স্থানীয়দের বরাদ দিয়ে বলেন, মঙ্গলবার ( ২৮ নভেম্বর ) সকাল ১১টার দিকে শান্তাহার-বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস বোনারপাড়ার ডিমলা পদুমশহর রেল ব্রিজ পৌঁছায়।এরই মধ্যে ট্রেনটিতে কাটা পড়ে খোকন মিয়া নামের এক পথচারী নিহত হয়েছেন। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে বুধবার দুপুরের দিকে গাইবান্ধা মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে কামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান রাশেদ বলেন,বোনারপাড়ায় ট্রেনে কাটা পড়ে খোকন মিয়া নিহত হওয়ার ঘটনাটি লোকমুখে শুনেছি। এর আগে তার স্ত্রীর মৃতদেহ বাঁধে রেখে পালিয়েছে খোকন। তিনি একজন অতিদরিদ্র ও মানসিক প্রতিবন্ধী ছিলেন।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান