সর্বশেষ খবরঃ

গাইবান্ধায় সাংবাদিকদের বিরুদ্ধে চাদাবাজির মামলার প্রতিবাদে সমাবেশ ও সড়ক অবরোধ

গাইবান্ধায় সাংবাদিকদের বিরুদ্ধে চাদাবাজির মামলার প্রতিবাদে সমাবেশ ও সড়ক অবরোধ
গাইবান্ধায় সাংবাদিকদের বিরুদ্ধে চাদাবাজির মামলার প্রতিবাদে সমাবেশ ও সড়ক অবরোধ

আঃ খালেক মন্ডল :: গাইবান্ধার কামারজানির গোঘাটে অবৈধ বালু উত্তোলন চক্রের বিরুদ্ধে সংবাদ প্রচারের জেরে মিথ্যা চাঁদাবাজির মামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক।

এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সোমবার ( ৩ জুন ) দুপুরে গাইবান্ধার ডিবি রোডে তিনঘন্টা ব্যাপী মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসুচি পালন করা হয়েছে। গাইবান্ধা প্রতিবাদী সাংবাদিক সমাজের ব্যানারে এ কর্মসুচি পালিত হয়।

সাংবাদিক শফিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক রেজাউন্নবী রাজু, খালেদ হোসেন, অমিতাভ দাশ হিমুন,জাভেদ হোসেন, ইদ্রিসউজ্জামান মোনা এবং মামলার শিকার মিলন খন্দকার, মোঃ সুমন মিয়া ও রিয়ন ইসলাম রকিসহ অন্যরা।

বক্তারা বলেন, বালু উত্তোলনের মাধ্যমে ওই এলাকার প্রকৃতি ও পরিবেশ বিনষ্ট হচ্ছিল। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকরা গত ১৭ই ফেব্রুয়ারি তাদের টেলিভিশন ও সংবাদপত্রে বিষয়টি তুলে ধরেন। পরে তাদের নানাভাবে ম্যানেজের চেষ্টা করে বালুখেকোচক্র ও একটি প্রভাবশালী কুচক্রিমহল। তারা রাজি না হলে সংবাদ প্রচারের আড়াই মাস পর গাইবান্ধা থানায় চঁাদাবাজির মিথ্যা মামলা দায়ের করা হয়। তারা উচ্চ ও স্থানীয় আদালত থেকে জামিন গ্রহণ করেন। সাংবাদিক নেতৃবৃন্দ এ মিথ্যা ও ভিত্তিহীন মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।

ভুক্তভোগী সাংবাদিক মিলন খন্দকার জানান, ওই বালুখেকো চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত ২০ লাখ টাকা জরিমানা করে। একজন সরকারি কর্মকর্তা বাদী হয়ে মামলাও করেন। সেই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে প্রভাবশালী চক্রকে ম্যানেজ করে মামলাটি দায়ের করা হয়। তিনি ওই চক্রের মুলহোতা মামলার বাদি জাহাঙ্গীর মিয়াসহ অন্যদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

পরে সমাবেশে অংশগ্রহনকারীরা শহরের ব্যস্ততম সড়ক ডিবিরোড প্রায় ১ঘন্টা অবরোধ করে রাখে। এসময় শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন