সর্বশেষ খবরঃ

গাইবান্ধায় সনাতন ধর্মাবলম্বীদের স্নান উৎসব

গাইবান্ধায় সনাতন ধর্মাবলম্বীদের স্নান উৎসব
সনাতন ধর্মাবলম্বীদের স্নানের সময়কার ছবি

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা )জেলা প্রতিনিধি :: পাপ মোচনের আশায় অষ্টমীর স্নান উৎসবে গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের তীড়ে মঙ্গলবার সনাতন ধম্বালম্বীসহ অন্যান্য ধর্মের মানুষদের উপচে পড়া ভিড় লক্ষকরা গেছে। সন্ধ্যায় এ উৎসব শেষ হবে।

সরেজমিনে দেখা যায়, স্নানের সময় ধান, দূর্বা, ফুল, বেলপাতা, হরিতকি, ডাব, আমপাতা নদের জলে অর্পণ করছেন তারা। উৎসবকে কেন্দ্র করে ফুলছড়ির বালাসীঘাট ব্রহ্মপুত্র, গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই, হরিরামপুর ইউনিয়নের করতোয়া ও সুন্দরগঞ্জের তিসত্মা নদের তীরে মেলা বসেছে। মেলায় লোকজ পণ্য, শিশুদের খেলাধুলার জিনিসপত্র ও বিভিন্ন খাদ্য সামগ্রীর পসরা সাজিয়েছে দোকানিরা। বসেছে মাছের বাজারও। মেলা সব ধর্মের মানুষ বিভিন্ন ধরনের পণ্য কেনা করছেন।

মেলায় আসা প্রদীপ কুমার জানায়, সে দাদার কাছে শুনেছে বান্নি মেলা নাকি একশো বছর আগে থেকে নদীর পাড়ে বসে। আগে দাদার সঙ্গে মেলায় আসতো। এবার ছোট বোন- ভাগ্নিদের সাথে নিয়ে এসেছে। শ্রী চন্দন কুমার বলেন, উৎসবটি শুধু হিন্দুদের নয়। এটি ঐতিহ্যবাহী মেলা। চৈত্রের শেষে বা বৈশাখের শেষ মঙ্গলবার মেলা বসে। হিন্দু ধর্মাবলম্বীরা স্নান করে প্রসাদ খাই। তার পর বন্ধু-বান্ধবের সঙ্গে মেলায় কিছু কেনাকাটা করে দিনটি কাটিয়ে দেই।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) শামসুল আলম শাহ বলেন,উপজেলা রড়দহ ব্রিজ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন থেকে মেলা হয়ে আসছে। মেলায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের টহল অব্যাহত রাখা হয়েছে।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা