সর্বশেষ খবরঃ

গাইবান্ধায় ব্যাটারীচালিত মিশুক ভ্যান ছিনতাইয়ের চেষ্টায় গ্রেফতার ৪

গাইবান্ধায় ব্যাটারীচালিত মিশুক ভ্যান ছিনতাইয়ের চেষ্টায় গ্রেফতার ৪
গাইবান্ধায় ব্যাটারীচালিত মিশুক ভ্যান ছিনতাইয়ের চেষ্টায় গ্রেফতার ৪

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: গাইবান্ধার সদর উপজেলায় যাত্রী সেজে ব্যাটারিচালিত মিশুক ভ্যান ছিনতাইয়ের চেষ্টার সময় ধারালো ছুরিসহ অপরাধ চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৭ অক্টোবর) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয় থেকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার কামাল হোসেন।

গ্রেফতার ছিনতাইকারীর হলেন,গাইবান্ধা সদর উপজেলার মধ্য ধানঘড়া গ্রামের কায়ছার মিয়ার পুত্র কল্লোব মিয়া (২০), মৃত লাল মিয়ার পুত্র আল আমিন মিয়া (২০), মঞ্জু মিয়ার ছেলে আবীর মিয়া (২০) ও আশরাফুল আলমের পুত্র নাজমুল হাসান বোনাস (১৯)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার ( ৬ অক্টোবর ) দিনগত রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় গোপালপুর বাজারের পশ্চিম পাশে জগতরায় গোপালপুরগামী ফাঁকা রাস্তায় গ্রেফতারকৃতরা যাত্রী সেজে একটি ব্যাটারিচালিত মিশুক অটো নিয়ে পালানোর চেষ্টা করছিলেন। এ সময় তাদের গ্রেফতার করা হয়। এছাড়া ওই মিশুক ও একটি ধারালো ছুরি করা হয়।

পুলিশ সুপার কামাল হোসেন আরো বলেন, গ্রেফতাররা পরস্পর যোগসাজসে সন্ধ্যার দিকে ফকিরপাড়া মোড় থেকে অটো মিশুকটি ভাড়া করে রামচন্দ্রপুর ইউনিয়নের জগতরায় গোপালপুর নিয়ে একটি নির্জন স্থানে চালককে ধারালো ছুরি দিয়ে মৃত্যুর ভয়ভীতি প্রদর্শনসহ কিলঘুষি মেরে মিশুকটি নিয়ে পালিয়ে যায় মর্মে স্বীকার করেছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা সেই ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, ইব্রাহিম হোসেন, আবদুল্লাহ আল মামুন, সদর থানার ওসি মাসুদ রানা প্রমুখ।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী