সর্বশেষ খবরঃ

গাইবান্ধায় বামজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গাইবান্ধায় বামজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
গাইবান্ধায় বামজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: প্রহসনের নির্বাচনী তফসিল বাতিল,আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ-নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন ও সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে রোববার বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাম গণতান্ত্রিক জোট সমন্বয়ক ও বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলা সদস্য কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলা আহবায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ,বাসদ জেলা আহবায়ক কমরেড গোলাম রব্বানী, সিপিবি জেলা সাধারন সম্পাদক কমরেড মোস্তাফিজুর রহমান মুকুল, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সাধারন সম্পাদক রেবুতি বর্মন, বাসদ মার্কসবাদী জেলা কমিটির সদস্য অ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী, বাসদ সদস্য সচিব সুকুমার মোদক, সিপিবি জেলা কমিটির সদস্য আব্দুল্যাহিল নান্নু প্রমুখ।

বক্তারা একতরফা নির্বাচন বর্জন, আওয়ামী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, ঘোষিত তফসিল বাতিল ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ ও সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী জানান। সেইসাথে পাহাড়ে ছাত্রনেতাদের হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবী, বিরোধীদলীয় নেতাদের বিরুদ্ধে মামলা হয়রানি বন্ধ, গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি মেনে নেওয়া, নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম কমানোসহ সর্বজনীন রেশন চালুরও দাবি জানান।

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে