সর্বশেষ খবরঃ

গাইবান্ধায় ছিন্নমূল শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

গাইবান্ধায় ছিন্নমূল শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ
গাইবান্ধায় ছিন্নমূল শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

আঃ খালেক মন্ডল:: গাইবান্ধায় ঠান্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠান্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে।

শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের পাশে দাঁড়িয়েছে পেশাজীবী সংগঠন প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স প্রকৌশলী কল্যাণ সংস্থা গাইবান্ধা।

সোমবার গভীর রাতে গাইবান্ধার রেলওয়ে স্টেশনে প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স প্রকৌশলী কল্যাণ সংস্থা গাইবান্ধার উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে প্রকৌশলী কল্যাণ সংস্থার সভাপতি প্রকৌশলী মোঃ ফরমান আলী বলেন, “এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে প্রকৌশলী কল্যাণ সংস্থার উদ্যোগে আমরা এসেছি পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।’ এ সময় তিনি গাইবান্ধার বিত্তশালীদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

এসময় সংস্থার সাধারণ সম্পাদক প্রকৌশলী রোকন-উদ-দৌলা রোকন, দপ্তর সম্পাদক প্রকৌশলী ফজলে রাব্বি, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার চমক কুমার, কার্যকরী সদস্য প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন