সর্বশেষ খবরঃ

গাইবান্ধা-৫ আসনের নির্বাচন স্থগিত করলো ইসি

গাইবান্ধা-৫ আসনের নির্বাচন স্থগিত করলো ইসি
গাইবান্ধা-৫ আসনের নির্বাচন স্থগিত করলো ইসি

স্টাফ রিপোর্টার :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন( ইসি )। ফলে, আগামী ৭ জানুয়ারি এই আসনে ভোটগ্রহণ হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করে ইসি সচিব জাহাংগীর আলম জানান,এ ব্যাপারে ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

শুক্রবার (৫ জানুয়ারি ) সন্ধ্যায় ইসি থেকে এ তথ্য জানানো হয়।

আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন (নৌকা ), আওয়ামী লীগের স্বতন্ত্র ফারজানা রাব্বী বুবলী ( ট্রাক ), শামসুল আজাদ শীতল ( ঈগল পাখি ), বিকল্প ধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম ( কুলা ), এনপিপির ফারুক মিয়া ( আম ) এবং জাতীয় পার্টির ( জাপা ) প্রার্থী আতাউর রহমান সরকার। তবে, গত ৩ জানুয়ারি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আতাউর রহমান।

এর আগে,বৈধ স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক মারা যাওয়ায় নওগাঁ-২ আসনের নির্বাচনও স্থগিত করে নির্বাচন কমিশন। ফলে ৭ জানুয়ারি ২৯৮টি আসনে নির্বাচন হবে।

আরো খবর

ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান