সর্বশেষ খবরঃ

গাঁজা সেবনের দায়ে বৃদ্ধের কারাদন্ড

গাঁজা সেবনের দায়ে বৃদ্ধের কারাদন্ড
গাঁজা সেবনের দায়ে বৃদ্ধের কারাদন্ড

জাকির হোসেন হাওলাদার( পটুয়াখালী )জেলা প্রতিনিধি :: পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের দক্ষিণ পাংগাশিয়া গ্রামে গাঁজা সেবনের দায়ে মো. মিজানুর রহমান( ৬২ ) নামের এক বৃদ্ধকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ( ২৯ সেপ্টেম্বর ) সকাল ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ,,টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

পরে তাঁকে দুমকি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজার মোঃ ইজাজুল হক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দন্ডাদেশ প্রদান করেন।

অভিযানে প্রোসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালীর উপ-পরিদর্শক এস.এম.শাহীন পারভেজ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন