সর্বশেষ খবরঃ

গড়বো যুব কল্যাণ সংস্থার জাতীয় যুব দিবস পালন

গড়বো যুব কল্যাণ সংস্থার জাতীয় যুব দিবস পালন
গড়বো যুব কল্যাণ সংস্থার জাতীয় যুব দিবস পালন

স্টাফ রিপোর্টার :: জাতীয় যুব দিবস উপলক্ষে ‘গড়বো যুব কল্যাণ সংস্থা’চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। শিশু আঁকিয়েদের ক্যানভাস জুড়ে বাংলাদেশ। কাঠ পেন্সিল, মোম রঙ ও আর্ট পেপারে ডুবে আছে একদল শিক্ষার্থী।

রঙরেখায় কাগজুড়ে তাদের কেউ কেউ আঁকছে ছোট ছোট ঢেউ তুলে বয়ে চলা নদী। নদীতে নৌকা বেয়ে চলা মাঝি ও কূলের প্রাকৃতিক সৌন্দর্যও ফুটে উঠেছে এসব শিশু আঁকিয়েদের ক্যানভাস জুড়ে।গ্রামীণ এসব দৃশ্যচিত্র ছাড়াও গোটা বাংলাদেশ যেন ছবি হয়ে ধরা দেয় তাদের আঁকা আঁকিতে।

বৃহস্পতিবার দুপুরে যশোর শহরের রেলগেট পুরাতন বাসস্ট্যান্ডে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এমন দৃশ্য মুগ্ধতা ছড়ায়। প্রতিযোগিতায় শেষে ১০ শিক্ষার্থীকে পুরস্কার দেয়া হয়।

গড়বো যুব কল্যাণ সংস্থার সভাপতি ব্যারিস্টার কাজী রেফাত রেজওয়ান সেতুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থাটির সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন মানিক।

প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর যশোরের উপপরিচালক শাহিদুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন লেখক ও গবেষক প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা পরিচালক বেনজীন খান।

এ ছাড়াও বক্তব্য রাখেন, অধ্যাপক ডঃ মোস্তাফিজুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোরের উপ পরিচালক আসলাম হোসেন ও সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কর্মকর্তা নির্মল কুমার হাজরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার সদস্য সাংবাদিক সালমান হাসান রাজিব।

আরো খবর

টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান