সর্বশেষ খবরঃ

খোলপেটুয়া নদীর বাঁধভাঙ্গায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলো র‍্যাব

খোলপেটুয়া নদীর বাঁধভাঙ্গায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলো র‍্যাব
খোলপেটুয়া নদীর বাঁধভাঙ্গায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলো র‍্যাব

সাতক্ষীরা প্রতিনিধি :: সাতক্ষীরার খোলপেটুয়া নদীর বাঁধভাঙ্গায় ক্ষতিগ্রস্ত গ্রামে মানবিক সহায়তা বিতরণ করেছে র‍্যাব-৬।

বুধবার ( ৯ এপ্রিল ) আশাশুনি উপজেলার ইউনিয়ন পরিষদ সাইক্লোন সেন্টার প্রাঙ্গণ, আনুলিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ও ইউনিয়ন পরিষদ ভবনে র‍্যাব-৬ এর উদ্যোগে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

সম্প্রতি খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কাকবশিয়া, চেচুয়া, বিছট,নয়াখালী, আনুলিয়া,বল্লভপুর ও বাসুদেবপুর — এই সাতটি গ্রামে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে শত শত পরিবার ঘরবাড়ি, খাদ্য মজুত ও জীবিকা হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে দরিদ্র কৃষক, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষজন চরম বিপদে পড়েছে।

বিশুদ্ধ পানির সংকট ও পানিবাহিত রোগের আশঙ্কা মারাত্মক আকার ধারণ করে।র‍্যাব ফোর্সেস মানবিক দায়িত্ববোধ থেকে শুরু থেকেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর প্রতি নজর রেখেছে। এরই ধারাবাহিকতায় প্রাথমিকভাবে বাছাইকৃত ১০০টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আটা, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে যেসব পরিবার অধিক ঝুঁকিপূর্ণ এবং অধিক অসহায় অবস্থায় রয়েছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে এই সহায়তা প্রদান করা হয়।

র‍্যাব সদস্যরা সহানুভূতিশীল মনোভাব ও আন্তরিকতা নিয়ে এই কার্যক্রমে অংশ নেন। শৃঙ্খলা,মানবিকতা ও সম্মানবোধ বজায় রেখে ত্রাণ কার্যক্রমটি পরিচালনা করায় স্থানীয় জনসাধারণ,উপকারভোগী মানুষজন এবং ক্ষতিগ্রস্ত ওয়ার্ড সমূহের ইউপি মেম্বারগণ কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা