সর্বশেষ খবরঃ

খান ত্রয়ীর দিন শেষঃকামাল রশিদ খান

খান ত্রয়ীর দিন শেষঃকামাল রশিদ খান
শাহরুখ-সালমান ও আমির খান

বলিউডের খান ত্রয়ী শাহরুখ, সালমান ও আমির। দীর্ঘদিন ধরে বক্স অফিসে রাজত্ব করছেন তারা। তবে তাদের দিন শেষ বলে দাবি করেছেন অভিনেতা ও সিনেমা সমালোচক কামাল রশিদ খান।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে এই তিন তারকা অভিনেতাকে খোঁচা দিয়ে তিনি লিখেছেন,চিরদিন কারো সময় থাকে না। মুগল ও ব্রিটিশরাও ভারত শাসন অব্যাহত রাখতে পারেনি। তেমনি খান ত্রয়ীর দিনও এখন শেষ।

অপর এক টুইটে তিনি লিখেছেন,ইসলামে বলা হয়েছে, মানুষের ধ্বংসের প্রধান কারণ অহংকার ও হিংসা। বলিউডের খানদের মধ্যে এই দুইটি প্রচুর পরিমাণে আছে। তাই তাদের ধ্বংস অনিবার্য।

এদিকে কামাল রশিদ খানের এই টুইটে ভীষণ চটেছেন শাহরুখ, আমির ও সালমানের ভক্তরা। তারা তাকে পাল্টা জবাব দিয়েছেন এবং এই ধরনের বিদ্বেষপূর্ণ টুইটের জন্য কটাক্ষ করেছেন।

এর আগে সিনেমা নিয়ে আপত্তিকর মন্তব্য করায় কামাল রশিদ খানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছিলেন সালমান খান। পরবর্তী সময়ে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

সম্প্রতি ‘দাবাং’ সিনেমাখ্যাত এই অভিনেতাকে সাপে কাটলে আবারো টুইট করে বিদ্রূপ করেন কে আরকে। তিনি লেখেন, ‘সাপের চেয়ে বেশি বিষাক্ত’ যদিও সরাসরি সালমানের নামটি উল্লেখ করেননি তিনি।

আরো খবর

শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন