সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে ৭ দিনব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

খাগড়াছড়িতে ৭ দিনব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন
খাগড়াছড়িতে ৭ দিনব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে আয়োজিত ৭ দিনব্যাপী বৃক্ষমেলা রোববার ( ১৭ আগস্ট ) বিকালে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে মেলার সমাপনী ঘোষণা করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন বিভাগের কর্মকর্তা মোঃফরিদ মিঞা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক )ফেরদৌসী বেগম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বক্তারা বলেন,পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রমকে জনগণের আন্দোলনে রূপ দিতে হবে। পাশাপাশি পাহাড়ি অঞ্চলসহ সারা দেশে পরিকল্পিত বনায়নের মাধ্যমে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করা সম্ভব।

অনুষ্ঠান শেষে বৃক্ষমেলায় অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্বারক ও পুরস্কৃত করা হয়।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন