সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে স্থানীয়দের সাথে সেনাবাহিনীর মত বিনিময় ও সহায়তা সামগ্রী বিতরণ

খাগড়াছড়িতে স্থানীয়দের সাথে সেনাবাহিনীর মত বিনিময় ও সহায়তা সামগ্রী বিতরণ
খাগড়াছড়িতে স্থানীয়দের সাথে সেনাবাহিনীর মত বিনিময় ও সহায়তা সামগ্রী বিতরণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ির পানছড়িতে স্থানীয় জনগণের সাথে মতবিনিময় ও বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন পানছড়ি সেনা সাবজোনের তারাবনছড়া এলাকায় এ কার্যক্রম আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান মাহমুদ। তিনি স্থানীয় জনগণের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন,“পাহাড়কে সন্ত্রাস ও চাঁদাবাজির অভয়ারণ্য হতে দেয়া হবে না। অচিরেই সকল সন্ত্রাসী শক্তিকে কঠোর হাতে দমন করা হবে।” তিনি আরও বলেন,পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকল জনগোষ্ঠীর শান্তি ও নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী কাজ করছে এবং শান্ত পাহাড়ে অস্থিতিশীলতার কোনো সুযোগ দেয়া হবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ খাদেমুল ইসলাম, খাগড়াছড়ি ডিজিএফআই কর্নেল মো. আতিক, লোগাং ৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম,রিজিয়নের স্টাফ অফিসার মেজর (জি-টু-আই) কাজী মোস্তফা আরেফিন, পানছড়ি সাবজোন কমান্ডার মেজর রিফাতসহ রিজিয়ন,সদর জোন,পানছড়ি সাবজোন ও লোগাং ৩ বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন—পানছড়ি লোগাং ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা, চেঙ্গি ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, ইউপি সদস্য মোঃ শাহেব আলী, বিভিন্ন হেডম্যান-কার্বারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মতবিনিময় সভা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী, তিন শতাধিক শীতবস্ত্র ( কম্বল ) এবং স্থানীয়দের জন্য বিনামূল্যে মেডিকেল স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার