সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা প্রদান

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা প্রদান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা প্রদান

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু ও বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সোমবার( ০৬জানুয়ারি )সকালে খাগড়াছড়ি জেলা সদরস্থ চেলাছড়া পাড়ায় এ চিকিৎসাসেবা প্রদান করা হয়। এ সময় চিকিৎসা সেবার উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়নের ৫ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক কর্ণেল মোঃ রাকিবুল ইসলাম ।

২০৩ পদাতিক ব্রিগেড সদর দপ্তর আয়োজনে প্রত্যন্ত গ্রাম চেলাছড়া পাড়ায় ৩ শতাধিক মহিলা ও পুরুষ’কে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। পাশাপাশি চিকিৎসা সেবা নিতে আসা স্থানীদের।মাঝে বিনামূল্যে ঔষুধও বিতরণ করা হয়।

উদ্বোধনকালে খাগড়াছড়ি রিজিয়নের ৫ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক কর্ণেল মোঃ রাকিবুল ইসলাম জানান, চেলাছড়া পাড়া এলাকাটি দুর্গম এবং রাস্তাঘাটের অবস্থা খারাপ হওয়ায় এখানকার কোমর ব্যথা,হাঁটুব্যথার রোগীসহ বিভিন্ন রোগীরা সদরে গিয়ে চিকিৎসাসেবা নিতে কষ্ট হয়।

এজন্য আমরা এই এলাকাটিকে টার্গেট করেছি যে,যেন এখনকার রোগীরা খুব সহজে বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে ভালো চিকিৎসা সেবা পায়।

তিনি আরও জানানপাহাড়ে দুস্থ ও অসহায় গরীব মানুষের চিকিৎসা সেবা প্রদানে খাগড়াছড়ি রিজিয়ন নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে আসছেন এবং ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রমের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার জন্য স্থানীয় জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানান।

চিকিৎসা সেবা ক্যাম্পেইনে খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার ( জিটুআই )মেজর জাবির সোবহান মিয়াদ ,খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য,ডেপুটি সিভিল সার্জন রতন খীসা,মেডিসিন বিশেষজ্ঞ মেজর ডাঃ মোঃ আসিফ রুবাইয়াত,গাইনী বিশেষজ্ঞ মেজর ডাঃ তুর্ফা তুনাজ্জিনাসহ চেলাছড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী