সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে সেনা অভিযানে অপহৃত শিক্ষার্থী উদ্ধারসহ গ্রেফতার-২

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি:: খাগড়াছড়িতে চাঞ্চল্যকর এক অপহরণ ঘটনায় সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে প্রাণে বাঁচলো শিক্ষার্থী আল রাফি( ১১)। সে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

রবিবার ( ৩১ আগস্ট ) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চেঙ্গী স্কয়ার এলাকা থেকে ফেরার পথে রাফিকে অপহরণ করে সন্ত্রাসীরা। খবর পেয়ে বিকাল সাড়ে ৫টার দিকে পানছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলামের নেতৃত্বে সেনা টহল দল অভিযান চালিয়ে মোল্লাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে রাফিকে জীবিত উদ্ধার করে। এসময় বাদশা মিয়া নামে একজনকে আটক করা হয়।

পরে তার স্বীকারোক্তিতে পানছড়ি বাজার থেকে আরও এক অপহরণকারী কামরুল হাসানকে গ্রেপ্তার করা হয়। তবে মূল হোতা আব্দুল মালেক মিয়া ওরফে মালু এখনও পলাতক।

খাগড়াছড়ি সদর থানার ওসি মোঃ আব্দুল বাতেন মৃধা জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আরো খবর

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ