সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে যৌথ অভিযানে  অস্ত্রসহ ব্যবসায়ী আটক

খাগড়াছড়িতে যৌথ অভিযানে  অস্ত্রসহ ব্যবসায়ী আটক
খাগড়াছড়িতে যৌথ অভিযানে  অস্ত্রসহ ব্যবসায়ী আটক

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : খাগড়াছড়িতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ অস্ত্র বিক্রির সময় মোঃ আইয়ুব (৩৮) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার ( ৩০ ডিসেম্বর ) রাতে খাগড়াছড়ি–দীঘিনালা সড়কের কৃষি গবেষণা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি চট্টগ্রামের রাঙ্গুনিুা উপজেলার খন্দকারপাড়া এলাকার ইশহাকের ছেলে

গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সেনাবাহিনীর ( ত্রিশ বীর )সদর জোন ও পুলিশের একটি টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ কেনাবেচার সময় মোঃআইয়ুবকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে খাগড়াছড়ি জোন সদরে নিয়ে আসা হয়।

অভিযানকালে আটককৃত আসামির কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন,দুই রাউন্ড গুলি এবং নগদ ৪ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, মো. আইয়ুব একজন চিহ্নিত অস্ত্র কারবারি। এর আগেও তিনি অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ চট্টগ্রাম র‍্যাব-৭ এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। গত ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে র‍্যাব-৭ তাকে অস্ত্রসহ আটক করে।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো: কায় কিসলু জানান, “সন্ধ্যার দিকে কৃষি গবেষণা এলাকা থেকে সেনাবাহিনী ও খাগড়াছড়ি সদর থানা পুলিশের যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ মো: আইয়ুব নামে একজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। পুলিশ বাদী হয়ে ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

আরো খবর

মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১