সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে নিহত-২

খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে নিহত-২
খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে নিহত-২

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত ও অন্তত ১৩ জন আহত হয়েছেন। শুক্রবার ( ১৭ অক্টোবর ) দুপুর সোয়া ১১টার দিকে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের সাপমারা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দীঘিনালা কবাখালীর মৃত আব্দুল করিমের ছেলে মো. আব্দুল রাজ্জাক( ৭২) ও দীঘিনালার চৌধুরী পাড়ার বিন্দু কুমার চাকমার ছেলে অনিল চাকমা ( ৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,রাঙামাটির বাঘাইছড়ি থেকে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাপমারা পুলিশ চেকপোস্ট পার হয়ে পাহাড় নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং ১৩ জন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়। ফায়ার সার্ভিস কর্মীরা দুইজনের মরদেহ উদ্ধার করেছে। বাসটির নিচে আরও হতাহতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাটিরাঙ্গা সদর থানার এসআই সুমন আহমেদ জানান,“বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-খাগড়াছড়ি সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে স্বাভাবিক হয়েছে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডাঃ পরমা চৌধুরী বলেন,আমাদের হাসপাতালে ৮জন চিকিৎসা নিচ্ছেন। আহত আরও কয়েকজন বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন জানতে পেরেছি।

খাগড়াছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান বলেন,আমরা হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজখবর নিচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার