সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে পর্যটককে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় গ্রেফতার-১

খাগড়াছড়িতে পর্যটককে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় গ্রেফতার-১
খাগড়াছড়িতে পর্যটককে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় গ্রেফতার-১

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ির জেলার দীঘিনালা উপজেলায় ‘ধর্মের ভাই’ সম্বোধন করে কৌশলে এক ব্যক্তিকে অপহরণ করেছে একটি চক্র। জেলার দীঘিনালার বোয়ালখালি ইউনিয়নের পশ্চিম কাঁঠালতলী ( কাদের টিলা )এলাকায় এই ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে দীঘিনালা থানা পুলিশ।

শুক্রবার রাতে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান দীঘিনালা থানার অফিসার্স ইনচার্জ মোঃ জাকারিয়া।এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে দীঘিনালা থানায় অপহরণ মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়,নেত্রকোনার বারহাট্টা থানার উজানগাঁও গ্রামের বাসিন্দা মোঃ মিজানুর রহমান বৃহস্পতিবার বিকালে তার স্বজন মোঃ ফারুকের বাসায় বেড়ানোর উদ্দেশ্যে দীঘিনালায় আসে।এ সময় ফারুকের মোবাইল বন্ধ পাওয়ায় কয়েকজনের কাছে ফারুকের ঠিকানা জানতে চায়। শহিদুল হোসেন (৪০) নামে একজনের সাথের তার পরিচয় হয় এবং সে মিজানুর রহমানকে তাৎক্ষণিক “ধর্মের ভাই” বলে কৌশলে তার বাসায় নিয়ে যায়। এরপর রাতের খাবার শেষে মিজানুর ঘুমিয়ে পরে।

সকাল ৭ টায় ঘুম ভাঙার মিজানুর চলে যেতে চাইলে শহিদুলসহ আরো ৫ জন মিলে মারধর করে।অপহৃতের পরিবারের সাথে যোগাযোগ করে ৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে মেরে ফেলার হুমকি দেয়।

দীঘিনালা থানার ওসি মো জাকারিয়া বলেন, অপহৃত মিজানুরের পরিবার আমাদের সাথে যোগাযোগ করার পর মোবাইল নাম্বারের লোকেশন শনাক্ত করে অভিযান চালিয়ে শুক্রবার বিকালে উপজেলার বোয়ালখালি ইউনিয়নের পশ্চিম কাঁঠালতলী (কাদের টিলা) এলাকায় ভিকটিমকে উদ্ধার করি।

এ সময় মোঃ রফিককে ঘটনাস্থল আটক করা হয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য আসামিরা কৌশলে পালিয়ে যায়। ভিকটিমকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ পক্রিয়াধীন চলমান রয়েছে।

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে