সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

খাগড়াছড়িতে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
খাগড়াছড়িতে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে বই পড়া কর্মসূচি, কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার ( ১৮ সেপ্টেম্বর ) দিনব্যাপী মাস্টারদা সূর্য সেন গণপাঠাগার খাগড়াছড়ির উদঢোগে খাগড়াছড়ি পৌর আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বই পড়া কর্মসূচি-২০২৪ এর আওতায় “ইতিবাচক মানসিক পরিবর্তন” শিরোনামে ৪৮ পৃষ্ঠা বই এক সাথে ৩৮০ জন শিক্ষার্থী বই পড়া অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এসময় খাগড়াছড়ি পৌর আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধর্মরাজ বড়ুয়ার সভাপতিত্বেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোসলেম উদ্দিন।

খাগড়াছড়ি পৌর আদর্শ বিদ্যালয়ের সকল শিক্ষকের আন্তরিক প্রচেষ্টায় বই পড়া এ কর্মসূচিতে ৩৮০ জন শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন ক্যাটাগরিতে ২১জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ছফর আলী মনির, খাগড়াছড়ি পৌর আদর্শ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জুবায়রুল ইসলাম জুয়েল,সহকারী শিক্ষক মুহাম্মদ আবু ইউসুফ, সহকারী শিক্ষক মামুন উদ্দিন,খাগড়াছড়ি গণপাঠাগারের প্রতিষ্ঠাতা ও লেখক মোহাম্মদ জয়নাল আবেদীন প্রমুখ।

এছাড়াও, মাস্টারদা সূর্য সেন গণপাঠাগার পরিচালনা কমিটির সভাপতি সামছুল ইসলাম তপন, সহ-সভাপতি মিজ লক্ষীপুতি চাকমা, সহ- সভাপতি মংচিংসেং মারমা, সাধারণ সম্পাদক উষা মারমা, লাইব্রেরীয়ান চরণ ত্রিপুরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরো খবর

টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান