সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে কাবাডি ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খাগড়াছড়িতে কাবাডি ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে কাবাডি ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়িতে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় কাবাডি ও দাবা প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। এতে প্রতিপাদ্যের বিষয় ছিল “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই”।

রবিবার( ২৬জানুয়ারি ) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা আর্মড পুলিশ ব্যাটালিয়ন হাই স্কুলে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম।

এ দিন কাবাডি খেলায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন হাই স্কুলের বালক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বালক দল এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন হাই স্কুলের বালিকা দল-কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়।

অন্যদিকে দাবা বালিকা একক খেলায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন হাই স্কুলের সানুবাই মারমাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন খাগড়াছড়ি টেকনিক্যাল এন্ড কলেজ( বালিকা ) প্রতিমা চাকমা এবং পুলিশ লাইন হাই স্কুল( বালক ) মাহতাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের(বালক) নবান্ন চাকমা।

এ সময় আর্মড পুলিশ ব্যাটালিয়ন হাই স্কুলের প্রধান শিক্ষক এস.এম ইলিয়াছ আজমসহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো খবর

শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন