সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে ঈদুল আযহা উপলক্ষে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

খাগড়াছড়িতে ঈদুল আযহা উপলক্ষে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
খাগড়াছড়িতে ঈদুল আযহা উপলক্ষে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে খাগড়াছড়ি পৌরসভার উদ্যোগে দরিদ্র ও দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ( ৩ জুন ) সকালে জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। এ সময় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক নাজমুন আরা সুলতানা।

পৌরসভার ৯টি ওয়ার্ডে বসবাসরত অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। প্রতিটি পরিবারকে সরকারি ভিজিএফ কর্মসূচির আওতায় নির্ধারিত পরিমাণ চাল বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা পারভীন খন্দকার, নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তারা।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সরকারের এ উদ্যোগ। কেউ যেন অভুক্ত না থাকেন, সেটিই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তা করার মাধ্যমে মানবিক রাষ্ট্র গঠনের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া সম্ভব।

পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, “পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সুশৃঙ্খলভাবে খাদ্যশস্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। যাতে প্রকৃত সুবিধাভোগীরা উপকৃত হন।”

সামাজিক নিরাপত্তা ও সহানুভূতির অনুপম দৃষ্টান্ত হিসেবে খাগড়াছড়ি পৌরসভার এ উদ্যোগে এলাকাবাসীরা উপকৃত হয়েছেন,এমনটাই বলছেন সুবিধাভোগীরা।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন