সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে অ্যাথলেটিক্স ও সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সনদপত্র বিতরণ

খাগড়াছড়িতে অ্যাথলেটিক্স ও সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সনদপত্র বিতরণ
খাগড়াছড়িতে অ্যাথলেটিক্স ও সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সনদপত্র বিতরণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: তারুণ্যের বিকাশ ও ক্রীড়া সংস্কৃতি প্রসারে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হলো অ্যাথলেটিক্স ও সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান।

সোমবার ( ২ জুন )বিকেলে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত শতাধিক ক্ষুদে ক্রীড়াবিদের হাতে তুলে দেওয়া হয় অংশগ্রহণ সনদ।

খাগড়াছড়ি জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের উদ্যোগে, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় আয়োজিত হয় এ জেলা পর্যায়ের ( অ-১৪) প্রশিক্ষণ কার্যক্রম। একমাস ধরে পরিচালিত এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ছেলে-মেয়েরা অ্যাথলেটিক্স ও সাঁতারের মৌলিক কলাকৌশল ও শৃঙ্খলা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও যুব-ক্রীড়া বিভাগের আহ্বায়ক মোঃ মাহাবুব আলম।

তিনি বলেন, “শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই।পাহাড়ের প্রতিটি অঞ্চলে ক্রীড়া কার্যক্রম বিস্তারের মাধ্যমে আমরা সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে চাই।”

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশ নেওয়া ক্রীড়াবিদদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন