সর্বশেষ খবরঃ

কয়রায় পুকুর হতে এক পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

কয়রায় পুকুর হতে এক পরিবারের ৩ জনের লাশ উদ্ধার
প্রতিকী ছবি (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার :: খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের একটি পুকুর থেকে একই পরিবারের তিন সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।খবর পেয়ে মঙ্গলবার ( ২৬ অক্টোবর ) সকালে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন,বাগালী ইউনিয়ন পরিষদের পাশে বসবাসকারী হাবিবুল্লাহ গাজী (৩৩), তার স্ত্রী বিউটি বেগম (২৮) ও মেয়ে টুনি (১৩)।

স্থানীয়রা জানান, হাবিবুল্লাহ পেশায় দিনমজুর। তার মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী। লাশ উদ্ধারের পর তিন জনের মাথা ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। বাগালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ গাজী বলেন, তাদেরকে কেন বা কী কারণে হত্যা করা হয়েছে, এ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

কয়রা থানার ইন্সপেক্টর ( তদন্ত ) মোঃ শাহাদাৎ হোসেন বলেন, সকালে খবর পেয়ে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরিকল্পিতভাবে হত্যার পর ঘটনা আড়াল করতে লাশ পুকুরে ফেলা হতে পারে।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী