সর্বশেষ খবরঃ

কেশবপুর হানাদার মুক্ত দিবস আজ

কেশবপুর হানাদার মুক্ত দিবস আজ
কেশবপুর হানাদার মুক্ত দিবস আজ

মোঃ রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: কেশবপুর হানাদার মুক্ত দিবস আজ ( ৭ ডিসেম্বর )। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা জয় বাংলা শ্লোগান দিয়ে কেশবপুর থানায় প্রবেশ করেন।

এ সময় থানার পতাকা স্ট্যান্ড থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ গাজী পাকিস্তানের পতাকা নামিয়ে ওই পতাকা স্ট্যান্ডে বাংলাদেশের ম্যাপ সমৃদ্ধ লাল সবুজের পতাকা প্রথম উত্তোলন করেন ও কেশবপুর হানাদার মুক্ত ঘোষণা করা হয়।

এ দিন কেশবপুরের প্রবেশ পথে ত্রিমোহিনী সড়কের ভোগতী কালারবাসা মোড়ে বীর মুক্তিযোদ্ধাদের অভ্যর্থনা জানান আওয়ামী লীগ নেতা ডাক্তার রওশন আলী, ডাক্তার গোলাম রব্বানি, আনোয়ার হোসেন বিশ্বাস প্রমুখ।

৭ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের আগমনের খবর পেয়ে এদিন ভোরে কেশবপুর শহরের বালিকা বিদ্যালয়ে অবস্থানরত রাজাকার ও পাকিস্তান সেনাবাহিনী ক্যাম্প ছেড়ে পালিয়ে যায়।

বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেকেই এদিন কেশবপুরে ফিরে এলেও মুক্তিযুদ্ধে অংশ নেওয়া উপজেলার মঙ্গলকোট গ্রামের আব্দুল খালেখ ও মধ্যকুল গ্রামের দৌলত বিশ্বাসকে পাওয়া যায়নি।

পরবর্তীতে অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের মাধ্যমে জানা যায়, যশোরের ঝিকরগাছা উপজেলার উজুলপুর গ্রামে আব্দুল খালেখ ও মণিরামপুরের চন্ডিপুর গ্রামে দৌলত বিশ্বাস পাকসেনাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হন। ১৯৯৬ সালে কেশবপুরের সাবেক এমএনএ সুবোধমিত্রের নেতৃত্বে চন্ডিপুর গ্রামের মাঠে শহীদ বীর মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাসের কবর শনাক্ত করা হয়।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী