সর্বশেষ খবরঃ

কেনিয়ায় স্কুলে অগ্নিকাণ্ডে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

কেনিয়ায় স্কুলে অগ্নিকাণ্ডে ১৭ শিক্ষার্থীর মৃত্যু
কেনিয়ায় স্কুলে অগ্নিকাণ্ডে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

কেনিয়ার একটি প্রাথমিক স্কুলের আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১৭ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার এএফপি এ তথ্য জানিয়েছে।স্কুলটিতে প্রায় ৮০০ জন ছাত্র-ছাত্রী পড়াশোনা করতো। তাদের বয়স পাঁচ থেকে ১২ বছরের মধ্যে।

স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে কেনিয়ার নিয়েরি অঞ্চলে একটি পাহাড়ের পাশে নাইরি কাউন্টির হিলসাইড এন্দারাশা প্রাইমারি স্কুলে এ ঘটনা ঘটেছে। ওই সময় শিক্ষার্থীরা ঘুমাচ্ছিল। বহু শিক্ষার্থীকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

জাতীয় পুলিশের মুখপাত্র রেসিলা ওনিয়াঙ্গো এএফপিকে বলেছেন, ‘এই ঘটনায় ১৭ জন নিহত হয়েছে এবং আরও কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত মরদেহগুলো চেনার উপায় নেই, এগুলো পুড়ে গেছে।

তিনি জানান, নিহতদের গড় বয়স প্রায় নয় বছর। আহতদের মধ্যে ১৬ জনের অবস্থা গুরুতর এবং তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। তবে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরো খবর

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়