সর্বশেষ খবরঃ

কাশিয়ানীতে নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

কাশিয়ানীতে নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেফতার
কাশিয়ানীতে নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি :: নাশকতা মামলায় গোপালগঞ্জের কাশিয়ানীতে মো. জামাল শেখ (৪৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার ( ১৭ মে ) ভোরে উপজেলার জঙ্গলমুকুন্দপুর নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। জামাল শেখ কাশিয়ানী সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি ওই গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা জামাল শেখকে উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে নাশকতা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি ভোর রাতে উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে ধারালো দা, করাত, লাঠিসোটা এবং দেশীয় অস্ত্র নিয়ে যানবাহন চলাচলে বাঁধা সৃষ্টি করে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

জনমনে ভীতি সৃষ্টি করতে যানবাহন চলাচলে বাঁধা দেয়। পরে খবর পেয়ে দায়িত্বরত পুলিশের ওই দল ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় তারা। এ ঘটনায় ২২ ফেব্রুয়ারী কাশিয়ানী থানার রামদিয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল আলম বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫৫ জনকে আসামি করে কাশিয়ানী থানায় মামলা করেন।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার