সর্বশেষ খবরঃ

কানে গিয়ে কটাক্ষের শিকার অভিনেত্রী উর্বশী

কানে গিয়ে কটাক্ষের শিকার অভিনেত্রী উর্বশী
ছবি সংগৃহীত

ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে বসেছে কানের ৭৮তম আসর।সেখানে সারা বিশ্বের অভিনয় শিল্পী,নির্মাতা ও প্রযোজকদের মিলনমেলা শুরু হয়েছে। এবার ভারত থেকেও কানে গেছেন অনেক তারকা। তাদেরই একজনকে কানের প্রথম দিন দেখা গেছে রেড কার্পেটে। তবে নিজের লুক দিয়ে ফ্যাশনপ্রেমীদের মন জয় করতে পারেননি ভারতীয় অভিনেত্রী উর্বশী রাউতেলা।

২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় ভিন্ন রুপেই ধরা দিয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। অফ শোল্ডার গাউন। তাতে নানা রঙের মিলমিশ। কানেও ছিল মানানসই দুল।হাতে ছিল প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার ক্লাচ। চোখে নীল রঙের আইশ্যাডো। হেয়ারস্টাইলের কায়দাও বেশ নাটকীয়তার ছোঁয়া।সেই সঙ্গে ক্রিস্টালের হেয়ারব্যান্ড।

কিন্তু উর্বশীর এই সাজে প্রশংসার বদলে জুটছে সমালোচনা। কান উৎসবে ভিন্ন সাজে নিজেকে জাহির করে শুনছেন কটাক্ষ।

অভিনেত্রীর এই অতিরিক্ত রূপসজ্জা দেখে ধেয়ে আসছে একের পর এক নেতিবাচক কমেন্ট। কেউ লিখলেন, ‘জঘন্য সাজ।’ কেউ আবার লিখলেন, ‘উর্বশীকে এড়িয়ে যাওয়াই ভালা হবে। অনেকে আবার ‘এআই’ বলে বিদ্রুপও করেন। বেশিরভাগ ফ্যাশনপ্রেমী যে পছন্দ করতে পারছেন না উর্বশীর এই সাজসজ্জা, তা তারা মন্তব্য করে বুঝিয়ে দিয়েছেন।

বরাবরের মতো কানে থাকবেন ঐশ্বরিয়া রাই বচ্চন, এমনটাই আশা তার অনুরাগীদের। এছাড়া জাহ্নবী কাপুর, ইশান খাট্টার, প্রযোজক করণ জোহর ও নির্মাতা নীরাজ গাইওয়ানও থাকবেন উৎসবে। থাকবেন লাপাতা লেডিসের অভিনেত্রী নিতানশি গোয়েল।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন