সর্বশেষ খবরঃ

কক্সবাজারের হোটেল থেকে আইনজীবীর লাশ উদ্ধার

কক্সবাজারের হোটেল থেকে আইনজীবীর লাশ উদ্ধার
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার :: কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন অভিজাত আবাসিক হোটেল থেকে গাজী এম শওকত হাসান (৫০) নামের এক আইনজীবীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ( ২ ফেব্রুয়ারি ) সকাল ৯টার দিকে সীগাল হোটেলের একটি কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।কীভাবে ওই আইনজীবী মারা গেছেন তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

মারা যাওয়া গাজী এম শওকত হাসান (৫০) কুমিল্লা জেলার সদর উপজেলার দুর্গাপুর অশোকতলা এলাকার মৃত গাজী মোস্তফার ছেলে। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সিটি ব্যাংকের আইন কর্মকর্তা।

হোটেল কর্তৃপক্ষের বরাতে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি ) মোঃ আপেল মাহমুদ বলেন,গত ৩০ জানুয়ারি গাজী এম শওকত হাসানসহ কয়েকজন কক্সবাজার ঘুরতে আসেন। ওই দিন তারা হোটেল সীগালে ওঠেন। গাজী এম শওকত হাসান ৩০৮ নম্বর কক্ষে ছিলেন।

আজ শুক্রবার সকালে হোটেল কক্ষের মেঝেতে শওকত হাসানকে তার বন্ধুরা অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে হোটেলটির কর্মচারীদের সহায়তায় গাজী এম শওকত হাসানকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন তার সঙ্গীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক গাজী এম শওকত হাসানকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ( আরএমও ) মোঃ আশিকুর রহমান বলেন,হোটেল সীগালের কর্মচারীরাসহ কয়েকজন মিলে এক পর্যটককে হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। মারা যাওয়া ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকলেও মৃত্যুর কারণ পরিষ্কার না।ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

আরো খবর

শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
বিএনএসবি চক্ষু হাসপাতালে দালালের দৌরাত্ব বৃদ্ধিতে ভোগান্তিতে রুগী
বিএনএসবি চক্ষু হাসপাতালে দালালের দৌরাত্ব বৃদ্ধিতে ভোগান্তিতে রুগী
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন