সর্বশেষ খবরঃ

এ বিজয় জনগণের বিজয়ঃশেখ হাসিনা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘এ বিজয় আমার নয়, এ বিজয় জনগণের বিজয়।’ গতকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর আজ সোমবার ( ৮ জানুয়ারি ) গণভবনে দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

এই নির্বাচন যুগান্তকারী উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের গণতন্ত্রের জন্য এই নির্বাচন যুগান্তরকারী ঘটনা। যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা হবে। ডিজিটাল বাংলাদেশের পর এবার স্মাট বাংলাদেশ গড়ে তোলায় লক্ষ্য। বাংলাদেশের একটি মানুষও হতদরিদ্র থাকবে না।

সবার জন্য কর্মসংস্থানের আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘প্রতিটি মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবো। মানুষের মৌলিক অধিকার আরও নিশ্চিত করা হবে।

শেখ হাসিনা বলেন, ‘প্রতিবার সরকার গঠনের পর তিনটি ধাপে কর্মপরিকল্পনা করা হয়। বন্ধুপ্রতীম দেশগুলোর সবসময় সহযোগিতা পাচ্ছি।পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমাদের নীতি সবার সঙ্গে বন্ধত্ব কারও সঙ্গে শত্রুতা নয়।

তিনি বলেন, ‘দেশের মানুষের জীবনমান উন্নয়নে আগামী ৫ বছরে আমার লক্ষ্য। দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা সবার আগে। তাদের বেটার লাইফ কীভাবে নিশ্চিত হবে সেটাই ভাবনা।’

নোবেল বিজয়ী ডঃ ‍মুহাম্মদ ইউনূসের সাজার বিষয়ের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ডঃ ইউনুসের সাজার বিষয়ে আমার কোনো দায় নেই,এটি শ্রম আদালতের বিষয়।

আরো খবর

ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান