সর্বশেষ খবরঃ

উৎসব মুখর পরিবেশেই শার্শার ১শত দুই ভোট কেন্দ্রের ভোট গ্রহণ সম্পন্ন

উৎসব মুখর পরিবেশেই শার্শার ১শত দুই ভোট কেন্দ্রের ভোট গ্রহণ সম্পন্ন
উৎসব মুখর পরিবেশেই শার্শার ১শত দুই ভোট কেন্দ্রের ভোট গ্রহণ সম্পন্ন

মাহমুদুল হাসান:: দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে যশোরের শার্শা উপজেলার ১০২টি ভোট কেন্দ্রে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

নির্বাচন কমিশনের পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহষ্পতিবার( ১২ ফেব্রুয়ারী) সকাল ৭.৩০মিনিট হতে সাধারন ভোটারদের কাছ হতে ভোট নেওয়া শুরু হয়ে নিরবিচ্ছিন্ন ভাবে বিকাল ৪.৩০মিনিটে শেষ হয়। সকাল হতেই ভোট কেন্দ্র গুলোতে ছিলো উপচে পড়া ভিড়ি। নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিলো নজর কাড়া।

প্রসাশনের নিছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যে উৎসব মুখর পরিবেশে দীর্ঘ ১৭ বছর পর তরণ ভোটাররা তাদের মূল্যবান ভোট প্রদান করতে পেরে আনন্দ প্রকাশ করেছেন। ভোট গ্রহণ শেষে চলছে গননার কাজ। ভোটকেন্দ্রের বাইরে ফলাফল জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নির্বাচনে প্রতিদন্দ্বী প্রার্থীদের কর্মী ও সমর্থকরা। আগামী কয়েক ঘন্টার মধ্যে জানা যাবে যশোরের ছয়টি আসনের মধ্যে গুরুত্ববহ ৮৫,যশোর-১ শার্শা আসনের বিজয়ী প্রার্থীর নাম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবি,র‌্যাব,পুলিশ,আনসারসহ উপজেলার আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ২ হাজার সদস্য নিয়োজিত রয়েছে। শার্শা উপজেলা নির্বাচন অফিসার সৌমেন বিশ্বাস ছন্দের দেওয়া তথ্য অনুয়ায়ী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শার্শা উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮ হাজার ৪১৭ জন ও পোস্টাল ব্যালটের সংখ্যা ৩২১৬ জন। এর মধ্যে উপজেলার পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ২৯৬জন,নারী ভোটার ১ লাখ ৫৫হাজার ১১৮জন এবং হিজড়া ভোটার ৩জন।

ভোটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলায় ৬ জন নির্বাহী মেজিস্ট্রেট ও ২জন জুডিসিয়াল মেজিস্ট্রেট দায়িত্বপালন করছেন। এছাড়াও ১১টি পর্যবেক্ষক সংস্থার ২৩৭ জন পর্যবেক্ষক এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট পর্যবেক্ষন করবেন। বুধবার ( ১১ ফেব্রুয়ারী ) দুপুর ১২.৩০মিনিটের মধ্যে উপজেলার ১০২টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে বলে তিনি আরো জানান।

উল্লেখ্য, যশোর-১( শার্শা )আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন,জামায়াতে ইসলামীর মুহাম্মদ আজীজুর রহমান,জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম চঞ্চল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের বখতিয়ার রহমান। ভোটগ্রহণ সম্পন্ন শেষে শার্শা আসনে বিজয়ী হওয়ার সম্ভাবণায় রয়েছে বিএনপি মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন ও জামায়াতে ইসলামীর আজিজুর রহমান।

আরো খবর

ডিবি পুলিশের অভিযানে যশোরে  ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
ডিবি পুলিশের অভিযানে যশোরে  ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা