সর্বশেষ খবরঃ

উপজেলা নিবার্হী অফিসার রনী খাতুনের বদলি প্রত্যাহার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উপজেলা নিবার্হী অফিসার রনী খাতুনের বদলি প্রত্যাহার দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উপজেলা নিবার্হী অফিসার রনী খাতুনের বদলি প্রত্যাহার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি:: সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃরনী খাতুনের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ১৪ সেপ্টেম্বর ) উপজেলা সদরে সর্বস্তরের জনগণের উদ্যোগে যুব স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য হাফিজুর রহমান হাফিজের সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য,সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অংশগ্রহণ কারীরা শ্লোগান দেন ইউএনও’র বদলি, মানি না মানবো না,আর কোনো দাবি নাই,রনী খাতুনকে উপজেলাতে বহাল চাই।

মানববন্ধনে বক্তারা বলেন,মাত্র ১০ মাসে ইউএনও মোছা. রনী খাতুন শ্যামনগরের মানুষের আস্থা অর্জন করেছেন। কর্মদক্ষতা, সততা ও আন্তরিকতার মাধ্যমে তিনি সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে আসছেন। তাঁকে বদলি করা হলে শ্যামনগরের উন্নয়ন ও জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করেন।বক্তারা তাঁর বদলি আদেশ প্রত্যাহার করে আরও কিছু সময় শ্যামনগরের মানুষের সেবায় রাখার আহ্বান জানান।

এসময় বক্তব্য রাখেন,শ্যামনগর উপজেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের আহবায়ক অধ্যক্ষ বিধুশ্রবা মন্ডল,ঈশ্বরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেক, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির, আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু, ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হোসেন আলী, রমজাননগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু, রাশিদুল ইসলাম, নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের প্রভাষক আব্দুল ওহাব, মুন্সিগঞ্জ ইউনিয়নের সমাজসেবক আব্দুর রাজ্জাক, যুবনেতা রুস্তম আলী, আটুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক আল আমিন ও ধুমঘাট জামিয়া ইসলামিয়া রাশিদিয়া হোসাইনাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাইয়ুম প্রমুখ।

প্রসঙ্গত,গত ১০ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারী কমিশনার সুমাইয়া সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ইউএনও মোছাঃ রনী খাতুনকে যশোরের ঝিকরগাছায় বদলি করা হয়।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন