সর্বশেষ খবরঃ

উদ্ধারের পর ২৭ জেলেকে ফেরত দিলো ভারত

উদ্ধারের পর ২৭ জেলেকে ফেরত দিলো ভারত
ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার :: মাছ ধরার সময় ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের ভারতীয় সীমানায় ভাসতে থাকা বাংলাদেশি ‘এফভি সাগর-০২’ ট্রলারের ২৭ জেলেকে উদ্ধার করে ফেরত দিয়েছে ভারত।

বৃহস্পতিবার ( ৪ এপ্রিল ) সন্ধ্যায় দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখায় ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ ‘ আইসিজিএস আমোঘ ’ ২৭ জন জেলেসহ ট্রলারটি বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে। পরে মালিক রতন দাসের কাছে জেলে ও ট্রলার হস্তান্তর করা হয়।

শুক্রবার (৫ এপ্রিল ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,গত ১ এপ্রিল চট্টগ্রামের কুতুবদিয়া থেকে ‘এফভি সাগর-০২’ নামের ট্রলার ২৭ জন জেলে নিয়ে মাছ ধরতে সমুদ্রে যান। গতকাল বৃহস্পতিবার দুপুরে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়। স্রোতে ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ট্রলারটি ভারতীয় জলসীমায় প্রবেশ করে।

বিষয়টি ভারতীয় কোস্ট গার্ড জাহাজ ‘আইসিজিএস আমোঘ’ এর দৃষ্টিগোচর হলে তারা দ্রুত জেলেসহ ট্রলারটি উদ্ধার করে এবং বাংলাদেশ কোস্ট গার্ডকে অবহিত করে।

গতকাল সন্ধ্যায় উভয় দেশের দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখায় ভারতীয় কোস্ট গার্ড জাহাজ ‘আইসিজিএস আমোঘ’ ২৭ জন জেলেসহ ট্রলারটি বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে।

আরো খবর

ঈদুল আযহার নামাজের জন্য প্রস্তুত দিনাজপুরের সর্ববৃহৎ ঈদগা মাঠ
ঈদুল আযহার নামাজের জন্য প্রস্তুত দিনাজপুরের সর্ববৃহৎ ঈদগা মাঠ
শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা