সর্বশেষ খবরঃ

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা

উজ্জ্বল রায় ( নড়াইল ) জেলা প্রতিনিধি : নড়াইলে ঈদের ছুটিতেও মা ও শিশু কেন্দ্রে স্বাস্থ্যসেবা পেয়ে খুশি সেবাগ্রহীতারা।
ঈদুল ফিতরের সরকারি ছুটির মধ্যে নড়াইল মা ও শিশু কেন্দ্রে ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা পেয়ে খুশি সেবাগ্রহীতা। সরকারি এই কেন্দ্রটিতে ঈদের ছুটিতে ৪ জন গর্ভবর্তী মায়ের নরমাল ডেলিভারি করানো হয়।এ ছাড়া প্রসবকালীন সেবা পেয়েছেন গর্ভবতী নারীরা।

নড়াইল মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি )ডাঃ নুসরাত জাহানের সার্বিক তত্ত্বাবধানে পরিবার পরিকল্পনা পরিদর্শিকাগণ এই সেবা কার্যক্রম পরিচালনা করেন।

এ ছাড়া প্রতিদিনই গর্ভবতী মায়েদের নিয়মিত চেকআপ, প্রসব পরবর্তী পরিচর্যা, নবজাতক শিশুদের স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ ও পদ্ধতি প্রদান অব্যাহত ছিল।

কেন্দ্র থেকে শুধু সরাসরি উপস্থিত সেবাগ্রহণই নয়, টেলিফোনের মাধ্যমে কয়েকজন গর্ভবতী মাকেও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।

সদর উপজেলার উজিরপুর গ্রামের স্বপ্না রানী বিশ্বাস জানান,মা ও শিশু কেন্দ্রে নরমাল প্রসব করাতে পেরে তারা খুশি। ইতিমধ্যে  নড়াইল মা ও শিশু কেন্দ্রের কার্যক্রমটি নড়াইলসহ দেশবাসীর নজড় কেড়েছেন। জনসাধারনের প্রশংসায় ভাসছে তাদের মানবিক উদ্যোগ।

আরো খবর

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড