সর্বশেষ খবরঃ

ইয়াবা সেবনকালে হাবিপ্রবির উপপরিচালকসহ আটক-৪

ইয়াবা সেবনকালে হাবিপ্রবির উপপরিচালকসহ আটক-৪
ইয়াবা সেবনকালে হাবিপ্রবির উপপরিচালকসহ আটক-৪

চন্দন মিত্র ( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: ইয়াবা সেবনকালে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( হাবিপ্রবি ) উপপরিচালক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ইমতিয়াজ জুবায়ের সজীবসহ চারজনকে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার রাত ১১টায় দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার একটি মোটর মেকানিক্স এর গ্যারেজ থেকে নেশা করাকলীন অবস্থায় তাদের আটক করা হয়।

আটককৃত অপর তিনজন হলেন দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকার আবদুল্লাহ আল ফারুক ( ৩৭ ),চারুবাবুর মোড় এলাকার আমিনুল রসুল শুভ( ৪০ )এবং বড়বন্দর এলাকার জাকির হোসেন ( ৩৬)।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃমতিউর রহমান বলেন গতকাল রাতে ইয়াবা সেবন অবস্থায় চারজনকে আটক করা হয়েছে ।এদের মধ্যে ইমতিয়াজ জুবায়ের সজীব হাবিপ্রবির উপপরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখায় কর্মরত বলে জানা যায় । তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ জানায় কেন্দ্রীয় বাস টার্মিনালে একটি গ্যারেজের ভেতর গোপন কক্ষে কয়েকজন নিয়মিত মাদক সেবনের আড্ডা বসান।এরকম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এই সময় ইয়াবা সেবনকালে এই চারজনকে আটক করা হয়

আরো খবর

টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান