সর্বশেষ খবরঃ

ইমরান খান গুলিবিদ্ধের ঘটনায় সমর্থকদের বিক্ষোভ

ইমরান খান গুলিবিদ্ধের ঘটনায় সমর্থকদের বিক্ষোভ
ইমরান খান গুলিবিদ্ধের ঘটনায় সমর্থকদের বিক্ষোভ

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের ( পিটিআই ) চেয়ারম্যান ইমরান খানের ডাকা চলমান লংমার্চের ওপর গুলি হামলার ঘটনা ঘটেছে।

ইমরান খানকে বহনকারী গাড়ির ওপর অতর্কিতে গুলি চালায় অস্ত্রধারীরা। এতে ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া দলের আরও কয়েকজন আহত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

পিটিআই নেতা ফয়সাল জাভেদ বলেন, হামলায় দলের এক কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ইমরান খানকে হত্যার উদ্দেশেই এই হামলা চালানো হয়েছে।

এদিকে ইমরানের লংমার্চে এমন হামলার পর তার সমর্থকদের মধ্যে তুমুল ক্ষোভের বন্যা বইছে। আল-জাজিরা তাদের লাইভ প্রতিবেদনে জানিয়েছে, বিক্ষোভকারীরা রাস্তায় নেমেছেন, তারা টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছেন। এই বিক্ষোভ ধীরে ধীরে দেশজুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জিও নিউজ তাদের লাইভ প্রতিবেদনে বলছে, ওয়াজিরাবাদে ইমরানের ওপর হামলার পর পাকিস্তানজুড়ে বিক্ষোভে নেমেছে তার দলের সমর্থকেরা। কোয়েটায় প্রতিবাদকারীরা রাস্তা ব্লক করেছে। এতে ওই অঞ্চলে ব্যাপক জ্যাম চলছে।

এ ছাড়া করাচিতে শারায়ে ফয়সাল, উত্তর নাজিমাবাদ, ল্যান্ডি, কায়েদাবাদ, উত্তর করাচি, হাব রিভার রোড এবং মৌরিপুরে বিক্ষোভের খবর পাওয়া গেছে।

এর আগে রিপোর্টে বলা হয়েছে, ইমরান খানকে হত্যার মিশনে দুইজন জড়িত ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে। ইতোমধ্যে অভিযুক্ত এক হামলাকারী গুলিতে নিহত হয়েছে, আরেকজনকে পুলিশ গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।

আরো খবর

স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
ঘুস বানিজ্য বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
ঘুস বাণিজ্যে বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন