সর্বশেষ খবরঃ

ইথিওপিয়ার ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরিতে আকস্মিক অগ্ন্যুৎপাত

ইথিওপিয়ার ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরিতে আকস্মিক অগ্ন্যুৎপাত
ছবি সংগৃহীত

ইথিওপিয়ার উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ১২ হাজার বছরের মধ্যে প্রথমবারের মতো একটি ঘুমিয়ে থাকা বা সুপ্ত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটেছে। এর ফলে আকাশে ১৪ কিলোমিটার পর্যন্ত ঘন ধোঁয়া ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে,রোববার( ২৩ নভেম্বর ) উত্তর-পূর্বে ইথিওপিয়ার আফার অঞ্চলে অবস্থিত হায়লি গুব্বি আগ্নেয়গিরিতে কয়েক ঘণ্টা ধরে অগ্নুৎপাত হয়।

প্রায় ৫০০ মিটার উচ্চতায় অবস্থিত এই আগ্নেয়গিরিটি রিফ্ট ভ্যালির মধ্যে অবস্থিত।এখানে দুটি টেকটোনিক প্লেট মিলিত হয়ে তীব্র ভূতাত্ত্বিক কার্যকলাপ দেখা যায়।

দেশটির আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে,আগ্নেয়গিরি থেকে ছাইয়ের মেঘ ইয়েমেন, ওমান,ভারত এবং উত্তর পাকিস্তানের ওপর দিয়ে বয়ে গেছে।সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওগুলোতে সাদা ধোঁয়ার ঘন স্তম্ভ উঠতে দেখা গেছে।

স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল আগ্নেয়গিরি প্রোগ্রাম বলেছে, হলোসিন উপযুগের সময় হেইলি গুব্বির কোনো অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেনি। এই যুগ প্রায় ১২ হাজার বছর আগে শেষ বরফ যুগের শেষে শুরু হয়েছিল।

মিশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির একজন আগ্নেয়গিরিবিদ এবং অধ্যাপক সাইমন কার্ন ব্লুস্কিতে নিশ্চিত করেছেন, এই আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের কোনো পূর্ব রেকর্ড নেই।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার