সর্বশেষ খবরঃ

আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হলেন নাইজেরিয়ার লুকমান

আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হলেন নাইজেরিয়ার লুকমান
ছবি সংগৃহীত

২০২৪ সালের আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড আদেমোলা লুকমান। সোমবার( ১৬ ডিসেম্বর )মরক্কোতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বর্ষসেরাদের হাতে পুরস্কার তুলে দেয় আফ্রিকান ফুটবল কর্তৃপক্ষ। নারী বিভাগে সেরা হয়েছে জাম্বিয়ার বারব্রা বান্ডা।

সতীর্থ ভিক্টর ওশিমেনের কাছ থেকে লুকমান এবারের সেরার আসন ছিনিয়ে নিয়েছেন। ১৯৯৯ সালে নুয়ানকো কানুর পর প্রথম নাইজেরিয়ান হিসেবে গত বছর ওশিমেন সেরার মুকুট পেয়েছিলেন।

নাইজেরিয়া ও বর্তমানে সিরি-এ টেবিলের শীর্ষ দল আটালান্টার হয়ে ধারাবাহিক দুর্দান্ত পারফরমেন্স করার পুরস্কার হিসেবে ২৭ বছর বয়সী লুকমান এবারের সেরার পুরস্কার জয় করেছেন।

বর্ষসেরার ট্রফি হাতে নিয়ে লুকমান বলেছেন, ‘এটা সত্যিই অসাধারণ এক অনুভূতি। আফ্রিকার তরুণদের উদ্দেশ্যে আমি বলতে চাই কখনো ছেড়ে দিবে না। ব্যাথাকে শক্তিতে পরিণত করো।’

আফ্রিকার জাতীয় দলগুলোর কোচ ও অধিনায়কের ভোটে বর্ষসেরা বেছে নেওয়া হয়। প্রথাগতভাবে তিনজন মনোনীত খেলোয়াড়ের নাম ভোটের জন্য দেওয়ার রীতি থাকলেও এবার দেওয়া হয়েছিল পাঁচজনের নাম।

এই তালিকায় রানার্স-আপ হওয়া চারজন হলেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস, মরক্কোর ফুল-ব্যাক আশরাফ হাকিমি, আইভরি কোস্টের উইঙ্গার সাইমন আডিনগ্রা ও গিনির ফরোয়ার্ড সেরহু গুইরাসি।

আরো খবর

গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে রফিকুজ্জামানের যোগদানে সংবর্ধনা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া