সর্বশেষ খবরঃ

আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য দিবসে শ্যামনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প 

আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য দিবসে শ্যামনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প 
আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য দিবসে শ্যামনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প 

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে নারী-শিশু, প্রবীণ-প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে শ্যামনগর উপজেলার দাতিনাখালী মুন্ডা পাড়ায় এক আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার ( ১১ অক্টোবর )বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী মুন্ডা পাড়ায় “সিক্সটিনথ ডেইস অব গ্লোবাল এ্যাকশন অন এগ্রোইকোলজি” ক্যাম্পেইনের আওতায় বেসরকারি গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক এর সহযোগিতায় এবং দাতিনাখালী মুন্ডা সংগঠন,বনজীবি নারী উন্নয়ন সংগঠন ও সবুজ সংহতির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পে কারিগরি সহায়তা করেন শ্যামনগরের স্বনামধন্য ডক্টর’স ডোর ডায়াগনস্টিক সেন্টার।

দাতিনাখালী মুন্ডা সংগঠন এর আনন্দিনী মুন্ডা’র সভাপতিত্বে সারাদিন ব্যাপী এই মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন ঢাকা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন আবাসিক মেডিকেল অফিসর, মেডিসিন ও গাইনী বিশেষজ্ঞ ডাঃ আছিয়া আক্তার স্বপ্না (এমবিবিএস )।

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন,শ্যামনগর ডক্টর’স ডোর ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক শেখ নাজমুল হাসান, সহকারী ব্যবস্থাপনা পরিচালক রাহুল মোদক,বারসিক এর কর্মসূচী কর্মকর্তা চম্পা মল্লিক, সহযোগী কর্মসূচী কর্মকর্তা মনিকা পাইক, যুব সংগঠক স.ম ওসমান গনী, বনজীবি ইয়ুথ টিমের পরিচালক মোঃ শামীম হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যও সমান গুরুত্বপূর্ণ। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর অনেকেই মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন নয়, ফলে নানা সামাজিক ও পারিবারিক সমস্যার মুখোমুখি হয়। তাঁরা মানসিক স্বাস্থ্যসেবাকে গ্রামীণ পর্যায়ে আরও সহজলভ্য করার আহ্বান জানান।ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় চিকিৎসকরা ১০০ জনেরও বেশি নারী, শিশু ও প্রবীণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন