সর্বশেষ খবরঃ

আন্তর্জাতিক বাজারে দাম কমেছে সয়াবিনের

সয়াবিন
সয়াবিন (ছবি সংগৃহীত)

আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম কমেছে। বুধবার ( ১০ মে ) শিকাগো বোর্ড অব ট্রেডে ( সিবিওটি ) দাম কমেছে। রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

খবরে বলা হয়, এদিন সিবিওটিতে সবচেয়ে সক্রিয় সয়াবিনের চুক্তি মূল্য আরেক দফা হ্রাস পেয়েছে। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ১৪ ডলার ১৪ সেন্টে। আগের কার্যদিবসে ( মঙ্গলবার ) যা ছিলো ১৪ ডলার ২৭ সেন্টে।

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলে দ্রুতগতিতে সয়াবিন রোপণ করা হচ্ছে। এছাড়া শীর্ষ ক্রেতা চীনে আমদানি কমেছে। এতে বিশ্ববাজারে তেলবীজের দরপতন ঘটেছে।

ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে পণ্য গবেষণা প্রতিষ্ঠান হাইটাওয়ার জানিয়েছে, যুক্তরাষ্ট্রে সয়াবিন চাষের অনুকূল আবহাওয়া বিরাজ করছে। এতে সঠিক সময়ে সেটি রোপণ করা হচ্ছে। তাতে তেলবীজের দরে পতন ঘটেছে।

মার্কিন কৃষি বিভাগ ( ইউএসডিএ ) জানিয়েছে,যুক্তরাষ্ট্রে সয়াবিন চাষযোগ্য জমির ৩৫ শতাংশে তেলবীজ রোপণ করা হয়েছে। অন্যদিকে চীন পণ্যটি কেনা কমিয়ে দিয়েছে। গত এপ্রিলে দেশটিতে আমদানি কমেছে ১০ শতাংশ। ফলে বাড়তি চাপে পড়েছে মার্কেট। ব্যবসায়ীরা বলছেন, চলতি সপ্তাহের তৃতীয় কর্মদিবসে সিবিওটি খাদ্যপণ্য এবং সয়াবিনের বিক্রেতা ছিল কম্মোডিটি ফার্ম।

সূত্র:বিজনেস রেকর্ডার

আরো খবর

তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ