সর্বশেষ খবরঃ

আঘাতের পর কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা

আঘাতের পর কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা
আঘাতের পর কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা

স্টাফ রিপোর্টার :: খাগড়াছড়ির রামগড়ে চাইথোয়াই মারমা ( ৬০ ) নামে এক ব্যক্তিকে ইট দিয়ে আঘাতের পর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি মাস্টারপাড়ার আবু আহমেদ পাটোয়ারীর ছেলে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর ) সন্ধ্যা ৭টার দিকে পৌর এলাকার মাস্টারপাড়ায় এ ঘটনা ঘটেছে। এই ঘটনায় শরীফ পাটোয়ারী নামে একজনকে আটক করেছে পুলিশ।

নিহতের ছেলে অংশিউ মারমা বলেন, শরীফ আমাদের প্রতিবেশী। সোমবার রাত সাড়ে ১১টায় সে আমাদের ঘরে আগুন দিয়েছিল। এ ঘটনায় মঙ্গলবার থানায় পরিবারের পক্ষ হতে একটি লিখিত অভিযোগও করা হয়েছে ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়,মঙ্গলবার সন্ধ্যায় চাইথোয়াই মারমা বাজারে যাওয়ার সময় বাসার অদূরে রাস্তায় শরীফ পাটোয়ারী ( ২৫ ) নামে এক যুবক আকস্মিকভাবে চাইথোয়াই মারমার ওপর হামলা চালায়।

যুবকটি প্রথমে ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। পরে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আগুনে পোড়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নরেন চৌধুরী জানান, আগুনে চাইথোয়াই মারমার শরীরের ৮০ ভাগ পুড়ে যায়। এছাড়া শরীরে আঘাতের চিহ্নও রয়েছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি-তদন্ত ) রাজীব কর হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শরীফ পাটোয়ারীকে পুলিশ আটক করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি পাঠানো হচ্ছে ও থানায় মামলা রুজুর প্রস্তুতি চলছে।

আরো খবর

গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
চৌগাছা সমিতির উদ্যোগে পঙ্গু ও চলাচলে অক্ষমদের মাঝে হুইলচেয়ার বিতরণ
চৌগাছা সমিতির উদ্যোগে পঙ্গু ও চলাচলে অক্ষমদের মাঝে হুইলচেয়ার বিতরণ
নারী সবজি ব্যবসায়ীকে মারধরের অভিযোগে খাগড়াছড়িতে যুবক আটক
নারী সবজি ব্যবসায়ীকে মারধরের অভিযোগে খাগড়াছড়িতে যুবক আটক
নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার
নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার
শিল্পী সমিতির নির্বাচন শুরু,ভোট দিবেন ৫৭৩ ভোটার
শিল্পী সমিতির নির্বাচন শুরু,ভোট দিবেন ৫৭৩ ভোটার
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ
শ্যামনগরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন
শ্যামনগরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে ১৮৮ বোতল মাদকসহ গ্রেফতার ১
ঠাকুরগাঁওয়ে ১৮৮ বোতল মাদকসহ গ্রেফতার ১