সর্বশেষ খবরঃ

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই কৃষকদের ভাগ্যোন্নয়ন হচ্ছে-পার্বত্য মন্ত্রী

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই কৃষকদের ভাগ্যোন্নয়ন হচ্ছে-পার্বত্য মন্ত্রী
কৃষি সরঞ্জাম বিতরণের ছবি

স্টাফ রিপোর্টার :: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই কৃষকদের ভাগ্যোন্নয়ন হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গরীব ও অসহায়দের পাশে ছিল, আগামীতেও থাকবে। এই সরকারের আমলে দেশের গরীব ও অসহায়দের কল্যাণে সরকারের পর্যাপ্ত সাহায্য সহযোগিতা অব্যাহত রয়েছে এবং যার ফলে দেশ সমৃদ্ধির শিখরের দিকে এগিয়ে যাচ্ছে।

আজ শুক্রবার ( ৮ সেপ্টেম্বর ) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে বান্দরবানের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকেন্দ্রিক কৃষি সরঞ্জাম, শিক্ষার্থীদের ক্রীড়া ও শিক্ষা সামগ্রী এবং চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন।

মন্ত্রী আরও বলেছেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কৃষি বান্ধব সরকার দেশের কৃষকদের ভাগোন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছে। কৃষকদের জীবন ও মান বাঁচিয়ে রাখতে সরকার কষি খাতে ভর্তুকি প্রদান করছে। মন্ত্রী আরও বলেন, বান্দরবানের কৃষকরা বর্তমানে ধান কাটার মেশিন, পাওয়ার টিলার মেশিন, ধান মাড়াই মেশিন, পাওয়ার ফুট স্প্র্রে মেশিন, পানি পাম্ম মেশিন পাচ্ছে। এখানকার কৃষকরা এখন আধুনিক মেশিনগুলো চালানোর প্রশিক্ষণ নিচ্ছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দিতে গিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন সহায়তায়, তিন পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে আর এতে অনেকেই উপকৃত হয়েছে এবং হচ্ছে। বর্তমান সরকার সমতলের মত পার্বত্য এলাকার উন্নয়ন করে যাচ্ছে আর তার কারণেই পার্বত্য এলাকা এখন শান্তি আর সম্প্রীতির এক অন্যন্য উদাহরণ।

অনুষ্ঠানের শেষে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর সমবায় বিভাগের ৩য় ও ৪র্থ শ্রেণীর ২২জন নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীর হাতে নিয়োগপত্র, ৯৮টি প্রতিষ্ঠানকে কম্বাইন হারভেস্ট ও পাওয়ায় টিলার, ৫৫টি প্রতিষ্ঠানকে ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক সামগ্রীসহ বিভিন্ন অনুদানের চেক বিতরণ করেন।

এসময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম, বান্দরবান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো.ফজলুর রহমান, বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ আলম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কমকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, বান্দরবান জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, ফাতেমা পারুল, ইউএনডিপির জেলা ম্যানেজার খুশী রায় ত্রিপুরাসহ সরকারী বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি, সাধারণ সম্পাদক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন