সর্বশেষ খবরঃ

অভিনেত্রী দলজিত আর নেই

অভিনেত্রী দলজিত আর নেই
অভিনেত্রী দলজিতের ছবি

অভিনেত্রী দলজিত কৌর খানগুরু মারা গেছেন। তিন বছর আগে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে।গত এক বছর কোমায় ছিলেন তিনি। শুক্রবার ( ১৮ নভেম্বর ) লুধিয়ানায় তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার ( ১৭ নভেম্বর ) সকালে লুধিয়ানার কসবা সুন্ধর বাজারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৯ বছর। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

পরিবারের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বরেণ্য অভিনেত্রী দলজিত কৌর খানগুরু।

দলজিতের জন্ম ও বেড় ওঠা শিলিগুড়িতে। লেডি শ্রীরাম কলেজ থেকে স্নাতক পাস করার পর এফটিআইআই ( পুণে ) থেকে অভিনয় বিষয়ে পড়াশোনা করেন তিনি। ফিল্ম স্টাডিজে পড়াশোনা শেষ করে অভিনয়ের দুনিয়ায় পা রাখেন।

১৯৭৬ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম সিনেমা ‘দাজ’। অভিনয় ক্যারিয়ারে প্রায় ৭০টি পাঞ্জাবি ও ১০টি হিন্দি ভাষার সিনেমায় অভিনয় করেছেন দলজিত।

ব্যক্তিগত জীবনে হরমিন্দর সিং দেওলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দলজিত। সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর পর নিজেকে গুটিয়ে নেন পাঞ্জাবি সিনেমার এই কিংবদন্তি অভিনেত্রী। এরপরই মূলত, মানসিক অবসাদ তাকে ঘিরে ধরে।

আরো খবর

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার